মোঃ রফিক, টেকনাফ :
টেকনাফের হ্নীলায় কোস্ট ট্রাস্টের উদ্যোগে গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১২জুন বিকাল ৫টায় কোস্ট ট্রাস্টের এক ইফতার মাহফিল ও আলোচনা সভা নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কোস্ট ট্রাস্টের হ্নীলা শাখা ব্যবস্থাপক রফিক উদ্দিনের সভাপতিত্বে এবং হিসাব রক্ষক ওসমান সরওয়ারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা অঞ্চলের টিম লিডার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলার আঞ্চলিক সমন্বয়কারী মোহাম্মদ আলম,হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ,কোস্ট ট্রাস্টের কক্সবাজার সদর অঞ্চলের ব্যবস্থাপক আনোয়ার হোছাইন,পানখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুর রহমান। এতে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাবের খান,সদস্য সাদ্দাম হোসাইন,হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম, সাংগঠনিক সম্পাদক রহিম উল্লাহ,হ্নীলা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ সিকদার,হ্নীলা মৎস্যজীবি লীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল প্রমুখ। সভায় জানানো হয়, কোস্ট ট্রাস্ট সমাজে সমতা ও ন্যায্যতা ভিত্তিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন বলে অবহিত করেন। সম্প্রতি উপকূল দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ সেন্টমার্টিনে ২শ ২০পরিবার, সাবরাং-শাহপরীরদ্বীপে ২শ ৮০পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর সাবরাংয়ের ক্ষতিগ্রস্থ ১শ ৮০জন লবণ ও পান চাষী পরিবারে ২হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। এছাড়া প্রবালদ্বীপ সেন্টমার্টিনের জনসাধারণের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ কার্যক্রম চলছে। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত রোজাদারেরা ইফতার করেন।
