মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে বিজিবি এবং ডিএনসির জওয়ানেরা নাফনদীর চর ও প্রধান সড়কের বাজারে পৃথক অভিযান চালিয়ে ৩.২২১কেজি আইস ও ২লাখ ২০হাজার ইয়াবাসহ মাদক কারবারী এক যুবককে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,২৫জুলাই (সোমবার) দুপুর পৌনে ২টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার মিয়ানমার হতে মাদকের চালান এনে মওজুদের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে হ্নীলা বিওপির আওতাধীন চৌধুরী পাড়ার পূর্ব পাশে নাফনদীর বুকে জেগে থাকা খরের দ্বীপে জঙ্গলে দীর্ঘ ৪ঘন্টা রুদ্ধশ^াস অভিযান চালিয়ে মাদক চোরাকারবারীদের গোপন আস্তানায় ১টি গাছের গোড়ায় অভিনব কায়দায় লুকানো ৩কেজি ২শ ২১ গ্রাম আইস ও ২লাখ পিস ইয়াবা পাওয়া যায়। যা বিকালে ব্যাটালিয়ন সদরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে অবহিত করা হয়।
জব্দকৃত এসব মাদকদ্রব্য পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে বিকাল ৫টারদিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফার নেতৃতে জওয়ানেরা কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং ইউনিয়নের ঊনছিপ্রাং বাজারে মাদকের চালান সরবরাহের সংবাদ পেয়ে কৌশলে অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা বড়িসহ ঊনছিপ্রাং এলাকার রইক্ষ্যং বড়ুয়া পল্লীর বাবুল বড়–য়ার পুত্র সজিব বড়ুয়া (২১)কে গ্রেফতার করেন।
এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এই ঘটনায় জড়িত অন্যান্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা নিশ্চিত করেন। ###
