গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ ২ বিজিবি সুত্রে জানা যায় গতকাল ৫ মার্চ সকাল ১০টা থেকে হতে ১১টা পর্যন্ত ২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থশাহপরীরদ্বীপবিওপির নায়ক সুবেদার মোঃসৈয়দ এনায়েত আলী’র নেতৃত্বে ১৩ সদস্যের একটি টহল দল ২ টি স্পীড বোট,এবং মিয়ানমার সীমান্ত রক্ষির বাহিনীর বর্ডারগার্ড বিজিপির অধীনস্থ মেগিচং ক্যাম্পের ডাই ব্যু অং এর নেতৃত্বে ১৬ সদস্যের একটি টহল দল২টি পেট্রোল বোটযোগে বিআরএম-৩ হতে বিআরএম-৫ পর্যন্ত যৌথ সমন্বয়ে টহল পরিচালনা করেন।
উভয় পক্ষের যৌথ অংশগ্রহনে নাফনদীতে দুই দেশের সীমান্ত বাহিনীর মধ্যে মাত্র এক ঘন্টার পরিচালিত টহল কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি।
সংবাদের সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২বিজিবি অধিনায়ক বলেন, দুই দেশের মধ্যে আজকের এই যৌথ টইল শান্তিপুর্ন ভাবে সম্পন্ন হওয়ায় আমরা খুবেই আনন্দিত। সীমান্ত রক্ষীদের মাঝে এই ধারাবাহিকতা বজায় রাখতে পারলে মাদক পাচার প্রতিরোধে আমরা অনেক সফলতা বয়ে আনতে সক্ষম হব
