নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার অন্যতম শ্রেষ্ঠ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান পহরচাঁদা ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হক এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
২০মার্চ সকালে মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জি এএম সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন মাদরাসার সাবেক সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সাবেক সদস্য লায়ন আলহাজ্ব কমরউদ্দিন আহমদ।
মাদরাসার শিক্ষক মোহাম্মদ আনসারুল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, শিলখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার, চট্টগ্রামস্থ চকরিয়া সমিতির সাধারণ সম্পাদক ও মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের কার্যকরী সভাপতি আলহাজ্ব হামিদ হোছাইন, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা আবদুল মোনায়েম ও চট্টগ্রাম এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান সাংবাদিক লায়ন এইচ এম ওসমান সরওয়ার প্রমূখ।
অনুষ্ঠানে মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মোহাম্মদ মোজাম্মেলুল হককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি লায়ন আলহাজ্ব কমরউদ্দিন আহমদ বিদায়ী সহকারী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেলুল হককে ক্রেস্ট ও শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদ। ##
