টেকনাফ টুডে ডেস্ক : একসঙ্গে আর থাকবেন না ক্যালি কুওকো ও তার স্বামী কার্ল কুক। শুক্রবার এক যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা দম্পতি।
বিবৃতিতে বলা হয়, ‘একজন আরেকজনের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা থাকলেও, আমরা উপলব্ধি করেছি বর্তমানে আমাদের বিপরীত পথে হাঁটার।’
কুওকো বৈশ্বিক পরিচিতি পান ‘দ্য বিগ ব্যাং থিওরি’ এবং ‘দ্য ফ্লাইট অ্যাটেনডেন্ট’ টিভি শো’তে অভিনয় করে। ২০১৮ সালে, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে অশ্বারোহী কুকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই আমেরিকান অভিনেত্রী।
বিচ্ছেদের ঘোষণা দেওয়ার আগে গত জুনে তৃতীয় বিবাহ বার্ষিকী পালন করেন এই দম্পতি।
এর আগে, টেনিস তারকা রায়ান সুইটিংকে ২০১৬ সালে ডিভোর্স দিয়ে তিন বছরের সংসারের ইতি টানেন কুওকো।
