শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি : পার্বত্য জেলার অন্যতম অন-লাইন পোর্টেল বান্দরবান জেলা থেকে প্রকাশিত “পাহাড় বার্তা” ২য় তম বর্ষপূর্তি উদযাপন নাইক্ষ্যংছড়ি সদর উপজেলায় কাল অনুষ্টিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার (৩ সেপ্টাম্বর) সকাল ১০টায় সবাইকে নিয়ে কেক কাটবেন সম্পাদক সাদেক হোসাইন চৌধুরীর-পাহাড় বার্তা অনলাইন পোর্টেল তিন পার্বত্যের অন্যতম প্রধান “পাহাড় বার্তা” দুইটি বছর ছড়িয়ে ৩ বছরে পদার্পণ করেছে। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে ১৭ সালের ১১ আগষ্ট অন-লাইন পোর্টেলটি পথচলা শুরু। নানা ঘাত-প্রতিঘাত পেরিয়েও সেই চেতনায় অবিচল থেকেছে “পাহাড় বার্তা” । অন্যায়-অবিচারের সঙ্গে আপসহীন অবস্থান, দেশের স্বার্থ, দেশের শিল্পের পক্ষে সুদৃঢ় অবস্থানের কারণে পাঠকের কাছে পাহাড় বার্তা অনলাইন পোর্টেলটি আলাদা মর্যাদা আছে।
৩ বছর আগে যাত্রা শুরুর এই দিনটিতে আগামী মঙ্গলবার উৎসব-আনন্দে মেতে উঠবে “পাহাড় বার্তা”। এ আনন্দে শরিক হচ্ছেন পাঠক, শিক্ষার্থীসহ শুভানুধ্যায়ীরাও। সকাল থেকেই ভোরের কাগজ কেন্দ্রীয় কার্যালয়সহ ব্যুরো ও আঞ্চলিক কার্যালয়ে শুভেচ্ছা জানাতে এসেছেন সমাজের নানা শ্রেণিপেশার মানুষ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরের কাগজ কেন্দ্রীয় কার্যালয় সাজানো হয়েছে বর্ণিল সাজে।
কাল সকালে কেক কেটে ২য়তম বর্ষপূর্তি উদযাপনের সূচনা করবেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করছেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, থানা অফিসার ইনর্চাজ মো,আনোয়ার হোসেন, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী প্রমুখ।
