জেএসসির ফলাফলে হ্নীলা হাইস্কুলে ৫টি এ প্লাসসহ অভাবনীয় সাফল্য

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ: সদ্য প্রকাশিত জেএসসি পরিক্ষার ফলাফলে উপজেলার সর্বোচ্ছ ৫টি জিপিএ-৫ পেয়ে টেকনাফ উপজেলার শীর্ষ অবস্থান ধরে রেখেছে হ্নীলা উচ্চ বিদ্যালয়। ২০১৮ সালে অনুষ্ঠিত জে.এস.সি পরিক্ষায় হ্নীলা উচ্চ বিদ্যালয় থেকে ১শ’৯৯জন পরীক্ষায় অংশ গ্রহন করে ১শ’৮৯ জন পাশ করেছে ও ১০ জন ফেল করেছে এবং অনুপস্থিত ছিল ১ জন। তৎমধ্যে ৫টি এপ্লাস ও ৪৫টি এ রয়েছে। যার পাশের হার ৯৪.৯৮%।অভাবনীয় এ পাশ পেয়ে চট্টগ্রাম বোর্ডের অধীনে টেকনাফ উপজেলার শীর্ষ স্থানে স্থান করে নিয়েছে হ্নীলা হাইস্কুল। তাদের এ অভাবনীয় সাফল্যে দারুণভাবে গর্বিত স্কুল প্রধান, শিক্ষক এবং অভিভাবকেরা। এ স্কুল উপজেলার অন্যতম সেরা ফলাফলের গৌরভ অর্জন করায় স্কুলের আঙ্গিনা জুড়ে আনন্দের জোয়ার বইছে। অবিস্মরণীয় সফলতায় মুগ্ধ ছাত্র-ছাত্রী-শিক্ষক-অভিভাবকমন্ডলী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি তরুণ রাজনীতিবিদ মাহাবুব মোরশেদ জানান, অভূতপূর্ব এ সাফল্যের ধারাবাহিকতা রক্ষাই হবে সবচেয়ে বড় সফলতা। এজন্য প্রয়োজন অভিভাবক শিক্ষক ও ছাত্র-ছাত্রীসহ সকলের সহযোগিতা।