শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুমে গভীর রাতে ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ জুন) দিবাগত রাত ১টা ৩০মিনিট সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ অভিযান চালিয়ে হাতেনাতে রোহিঙ্গা যুবক থেকে ২শত পিস ইয়াবা উদ্ধার করে।
আটককৃত ব্যক্তি কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং ১১নং শরণার্থী ক্যাম্পের ১১নং এর হেড মাঝি নুর হাশেম এর দায়িত্বধীন বি/৭ ব্লকের আলী আহাম্মদের পুত্র জিয়াউর রহমান (২৬) বলে জানান অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন।
পুলিশ জানান, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন এর সার্বিক তত্বাবধানে দিকনির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ এসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এসআই মো,ইউনুছসহ একটি পুলিশ দল অভিযান চালিয়ে ২শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদককারবারি যুবককে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
উদ্ধাকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল ৬০ হাজার টাকা বলে জানান পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন জানান,
আটককৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ আসামীকে বান্দরবান জেলা আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
