নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ অর্থায়নে ১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ সাপেক্ষে প্রতিষ্ঠার ৪৮বছর পর কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পেয়েছে চারতলা ফাউন্ডেশনের একটি নতুন ভবন।
ইউনিসেফ কক্সবাজারের তত্তাবধানে ২০২১ সালের ৭ জানুয়ারী ঠিকাদারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু করেন। বছর শেষে ডিসেম্বর মাসে বিদ্যালয়ের পুরো নির্মাণকাজ সমাপ্ত করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। বর্তমানে নবনির্মিত নতুন ভবনের রংয়ের কাজ শেষে শিক্ষার্থীদের লেখাপড়া নতুন ভবনে চালু করণে বিদ্যালয় কতৃপক্ষ উদ্বোধনের প্রস্তুতি নিয়েছেন।
এরই অংশহিসেবে শনিবার সর্বশেষ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা অঞ্জন চক্রবর্তী। এসময় তিনি নতুন ভবনের নির্মাণশৈলী ও শ্রেণীকক্ষের আধুনিকায়ন দেখে নির্মাণ কাজের সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে চকরিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্মাণকাজের বিভিন্ন বিষয়ে অবহিত করেন কাজিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা (এসএমসি) কমিটির সভাপতি সাংবাদিক এম জিয়াবুল হক। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম রুকুনউদ্দিন, চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ নুরুস শফি, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক এএম ওমর আলী, চকরিয়া পৌর যুবলীগের সহসম্পাদক ব্যবসায়ী মোজাম্মেল হক ও বিদ্যালয়ের সহকারি শিক্ষকমÐলী, এসএমসি কমিটির সদস্য, অভিভাবক মহল।##
