নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্টিত হয়েছে। শনিবার দুপুরে চকরিয়া পৌরশহরের এটিএন পার্কের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার উপদেষ্টা নন্দরাম ধর।
এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) মো.তফিকুল আলম। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বক্তা বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি ধর।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, চট্টগ্রাম কর অঞ্চল ৪ এর অতিরিক্ত সহকারি কমিশনার (সার্কেল ৮৮ চকরিয়া) আশিকুর রহমান খান।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা, কক্সবাজার জেলার সভাপতি সুভাষ কান্তি ধর, সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি, কক্সবাজার জেলা জন্মস্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল, চকরিয়া জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশ, সাবেক সভাপতি সমীরণ ধর, সাবেক সাধারণ সম্পাদক হারাধন দাশ, চকরিয়া পৌরসভার প্যনেল মেয়র মজিবুল হক মুজিব, চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ কাউসার উদ্দিন কচির। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি অনিল ধর, বিকাশ ধর, বিন্দু ধর, বিকাশ ধর, নিতাই ধর, লোহাগাড়া সভাপতি সনাতন দেবনাথ, সাংগঠনিক লিটন ধর, উখিয়া সভাপতি শয়ন ধর, সাধারণ সম্পাদক শিমুল ধর, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর, চকরিয়া শাখার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য নেপাল দে, বিধান দে, তপন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক সুলাল সুশীল, সুনীল বিহারি নাথ, নিরঞ্জন ধর, বাবুল ধর, রাখাল ধর ও ওয়েস্টার্ণ প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজনও করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টু চৌধূরী ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক নারায়ন কান্তি দাশ।
উল্লেখ্য গত ৪ ফেব্রæয়ারী বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলা শাখার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে অরুন কান্তি ধর সভাপতি ও নারায়ণ কান্তি দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি গোপাল ধর, সহ-সাধারণ সম্পাদক রতন কান্তি ধর, অর্থ সম্পাদক পলাশ কান্তি ধর, সহ-অর্থ সম্পাদক অলক ধর, সাংগঠনিক সম্পাদক ধীমান কুমার বনিক, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল কান্তি ধর, প্রচার সম্পাদক শিবু ধর, সদস্য টিটু দাশ ও টিকলু কান্তি দে। ##
