পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরেছেন টেকনাফ উপজেলা আলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি |
পবিত্র ওমরাহ শেষে স্বপরিবারে দেশে ফিরেছেন টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুল বশর।

এসময় উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহবুব মোর্শেদের নেতৃত্বে আওয়ামীলীগ নেতাকর্মীরা কক্সবাজার বিমান বন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

উল্লেখ্য গত ১৩ জানুয়ারী আলহাজ্ব নুরুল বশর স্বপরিবারে ওমরাহ পালনের উদ্দেশ্যে দুবাই হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা হন।

সেখানে অবস্থান কালে তিনি কক্সবাজার ও টেকনাফের বিভিন্ন স্থরের আওয়ামীলীগ নেতা কমীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং দলীয় নেতা কর্মীরা তাকে সম্বর্ধনা প্রদান করেন।

পবিত্র ওমরাহ শেষে দেশে ফেরায় তিনি মহান রাব্বুল আলেমিনের শুকরিয়া আদায় করেন পাশাপাশি দলীয় নেতাকমী সহ উখিয়া টেকনাফ বাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় টেকনাফ উপজেলার বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।