টেকনাফে বিজিবি অভিযানে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মো. শফি ও মেহেদী হাসান ইমন :

টেকনাফে বিজিবি জওয়ানরা দমদমিয়া এলাকায় নাফ নদীর কেওড়া বনে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা।

২৩ অক্টোবর বুধবার ভোর ৩টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় নাফ নদীর কিনারায় কেওড়া বনে অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়।

বিজিবি ২ ব্যাটালিয়ন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান পাচার হয়ে আসার গোপন সংবাদে তার নিজের নেতৃত্বে বিজিবিরি একটি দল দমদমিয়া হাজির খাল এলাকায় অবস্থান নেয়। একপর্যায়ে ৪-৫ জন লোককে নাফ নদী সাঁতরিয়ে আসতে দেখে বিজিবি জওয়ানরা চ্যালেঞ্জ করলে তারা তারা দ্রুত কেওড়া বনের ভিতর পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে সেখানে তল্লাশী চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ ইয়াবা ব্যাটালিয়ন সদর দপ্তরে জমা রাখা হয়েছে পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তাদের উপস্থিতিতে বিনষ্ঠ করা হবে।