চকরিয়ায় বাবার বাড়ি ফেরা হলনা শিশু নাবিলার ; ঘাতক টমটম স্তব্দ করে দিল জীবন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় মায়ের সঙ্গে বেড়ানো শেষে নানা বাড়ি থেকে ঘরে ফেরার পথে টমটমের ধাক্কায় নাবিলা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া-মহেশখালী সড়কে বদরখালী ইউনিয়নের জোবাইর মিয়ার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু নাবিলা ঢেমুশিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবদুল হামিদ মানিকের মেয়ে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী লোকজন জানায়, বৃহস্পতিবার দুপুরে নানার বাড়ি থেকে ফেরার পথে টমটমের জন্য অপেক্ষা করছিলেন শিশু নাবিলা ও তা মা। এসময় একটি বেপরোয়া টমটম সড়কের পাশে দাঁড়ানো নাবিলাকে ধাক্কা দিয়ে ‌দ্রুত পালিয়ে যায়। পরে আহত নাবিলাকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি টমটমের ধাক্কায় শিশু নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##