কক্সবাজার এয়ারপোর্টে টেক অফের সময় বিমানের ধাক্কায় ২ গরুর মৃত্যু, রক্ষা পেল ৯৪ আরোহী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজার বিমান বন্দরের রানওয়েতে ঢুকে পড়া দুটি গরুর সাথে উড্ডয়নমান বিমানের ধাক্কার লাগার ঘটনা ঘটেছে। এতে গরু দুটির মৃত্যু হলেও বিমানে থাকা যাত্রীরা অক্ষত ছিলেন। মঙ্গলবার বিকেল ৫টা ৫৫ মি‌নিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন আরোহী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে। এসময় রানওয়ের ১৭নং ডেল্টা পোষ্ট এলাকায় গরু দুটির সাথে বিমানটির ডান পাখার সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই গরু দুটির মৃত্যু হয়।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক পুলিশ সুপার মো. নাঈমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজটি সফলভাবে উড্ডয়নের পর নভোএয়ার ও ইউএস বাংলার আরও দুটি ফ্লাইট উড্ডয়ন করে।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

তিনি বলেন, গরু দুটির মালিক কে তা এখনো জানা যায়নি। গরু দুই টি রানওয়ে থেকে সরিয়ে রানওয়ের পাশে রাখা হয়।

দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিমানবন্দর পুলিশ ক্যাম্পের পরিদর্শক মনিরুজ্জামান ও এসআই তাজউদ্দীন।