সংবাদ বিজ্ঞপ্তি : পালস কক্সবাজারের নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম কলিমের পিতা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (২৮ ডিসেম্বর) মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজার জেলা শাখার সভাপতি জেষ্ঠ্য সাংবাদিক ফজলুল কাদের চৌধুরী, সাধারণ সম্পাদক কলিম উল্লাহ ও এইচ,এম নজরুল ইসলাম।
