শাহ্ মুহাম্মদ রুবেল |
করোনা ভাইরাসের আতংকের মাঝেও সাধারণ মানুষের পাশে আছেন সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন । গত ১৭ই মার্চ থেকে তিনি করোনা ঝুঁকি উপেক্ষা করে এ ইউনিয়নের আতংকিত মানুষকে করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারনার পাশাপাশি অসহায় পরিবার গুলোর মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে শুরু থেকে ইউনিয়নবাসীর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন তিনি। যা ইউনিয়নবাসীসহ উপজেলায় জন সাধারণের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে। ইউনিয়নসহ প্রত্যেক ওয়ার্ড পাড়া মহল্লায় সর্তকতা মূলক প্রচার ও লিফলেট বিলি করেছেন।
গ্রামের রাস্তার মোড়ে মোড়ে করোনা ভাইরাসের উপসর্গ ও প্রতিরোধের উপায় সম্বলিত বিভিন্ন বিল বোর্ড স্থাপন করে সাধারণ জনগনকে সচেতন করার চেষ্টা করেছেন।
তিনি নিজ উদ্যোগে সাবান, মাস্ক, জীবাণুনাশক ব্লিচিং পাউডার ইউনিয়নের প্রত্যেক বাড়ি বাড়ি বিতরণ করেছেন।
তিনি নিজে মাইক্রোফোন হাতে নিয়ে ইউনিয়নবাসীসহ বাজারে আগত জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাড়ীর বাহিরে বের হতে নিষেধ করছেন।সামজিক দুরুত্ব বজায় রাখা সহ সন্ধ্যা ৬টার পর কোন দোকান যেন খোলা না রাখেন সে বিষয়ে দোকানদারকে অনুরোধ করছেন।
শত কর্মব্যস্ততার মাঝেও করোনার ঝুঁকি নিয়ে সরকারী অনুদানের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে ঘরের বাহিরে বের হতে না পারা বিভিন্ন শ্রমিক ও কর্মহীন মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন। প্রতি মহুর্তে নিচ্ছেন তাদের খোঁজ খবর। নুর হোসেন চেয়ারম্যানের নেওয়া এমন পদক্ষেপ গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে বিভিন্ন মহুল তার প্রসংশা করার পাশাপাশি সাধুবাদ জানাচ্ছেন।
নুর হোসেন চেয়ারম্যান বলেন, করোনা একটি জাতীয় সমস্যা এটি প্রতিরোধে সবাই কে একযোগে কাজ করা উচিৎ। তবে লোক দেখানো নয়, নিজের দায়িত্ববোধ থেকেই ইউনিয়নবাসীর জন্য কাজ গুলো করে যাচ্ছেন বলেও তিনি জানান ।
