কউক এর বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ১৫তম সভায় ২১টি ভবনের নকশা অনুমোদন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডটকম :
গত ২৯ জানুয়ারী, ২০১৯ ইং মঙ্গলবার সকাল ১০.৩০ টায় কউক সভাকক্ষে বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ১৫তম সভা বিল্ডিং কনষ্ট্রাকশন কমিটির সভাপতি ও কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২৬টি ইমারত নির্মাণ নকশা অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বিস্তারিত বিচার বিশ্লেষণ করে উপস্থিত সদস্যবৃন্দের সর্বসম্মতিক্রমে ১১টি ভবনের নকশা অনুমোদিত হয় এবং ১০টি নকশা শর্ত সাপেক্ষে অনুমোদন করা হয়। বাকী ০৫টি নকশা ইমারত নির্মাণ আইন ১৯৫২ ও বিধিমালা ১৯৯৬ যথাযথ অনুসরণ না করায় ও নকশা সংশোধন সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্রের মাধ্যমে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লেখ্য যে, শর্ত সাপেক্ষে অনুমোদিত ভবন মালিককে সম্মুখ রাস্তা ১২ ফুট নিশ্চিত করার লক্ষ্যে সীমানা প্রাচীর নির্মাণ ও দৃশ্যমান করার জন্য বলা হয়। এছাড়া নকশায় স্বাক্ষরকারী স্থপতি এবং প্রকৌশলীদের ইমারত নির্মাণ বিধিমালা যথাযথ অনুসরণ না করে নকশা প্রণয়ন করায় ত্রুটিপূর্ণ নকশাকে সংশোধনের জন্য বলা হয়।

সভায় সভাপতি ও কউক চেয়ারম্যান আশা প্রকাশ করেন অনুমোদিত ইমারতের নকশা যথাযথভাবে অনুসরণ করে জমির মালিক স্থপতি/প্রকৌশলীদের পরামর্শ নিয়ে ভবন নির্মান করবেন। ভবন মালিকগণ ভবনের র্নিমাণ কাজ শুরু করার ৭ দিন আগে কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে অবহিত করবেন যাতে অনুমোদিত নক্শা অনুযায়ী ভবনের লে-আউট কউকের প্রকৌশলী দিয়ে চেক করিয়ে নেয়া যায়। যদি কেউ অনুমোদিত নকশার ব্যতয় ঘটিয়ে নির্মাণ করে তাহলে উক্ত অনুমোদিত নকশা বাতিল করা হবে। তিনি সকলের সহযোগীতা একান্তভাবে কামনা করেন।

সভায় কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।