কক্সবাজারের ঈদগাঁওতে মাটি খুঁড়ে ২লাখ ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ; আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতরের মাটি খুঁড়ে ২লাখ ৭৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এ সময় হাসান আলী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কক্সবাজারের ঈদগাঁ উপজেলা ইসলাবাদ ইউনিয়নে আউলিয়াবাদ গ্রামে বসতঘরের নিচে লুকিনো আবস্থায় মাটি খুঁড়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

রবিবার রাত ৯টার দিকে কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রফিকুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

রফিকুল ইসলাম আরো জানান, ওই এলাকার আউলিয়াবাদ গ্রামে একটি বাড়িতে ইয়াবা মজুদের খবরের ভিত্তিতে কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান পরিচলনা করে। এ সময় হাসান আলী (৫৫) কারবারিকে গ্রেপ্তার করতে সম্ভব হয়। এই ঘটনার সাথে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা চলছে।