হ্নীলায় প্রকাশ্যে ইয়াবা লেনদেন ; পশ্চিম সিকদার পাড়ার রাশেদ ৩২হাজার ইয়াবাসহ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : হ্নীলার বিভিন্ন গ্রামে এখন প্রকাশ্য দিবালোকে চলছে মাদকের লেনদেন। ইয়াবার চালান মওজুদের সংবাদ পেয়ে বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে ৩২হাজার ইয়াবাসহ হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার রাশেদ নামে এক যুবককে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১১এপ্রিল সকাল পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান মওজুদের খবর পেয়ে হ্নীলা পশ্চিম সিকদার পাড়া সমিলের পূর্ব পাশে দোকানে অভিযান চালিয়ে ৩২হাজার ৩শ ৫০পিস ইয়াবাসহ পশ্চিম সিকদার পাড়ার জহুর আলমের পুত্র মোঃ রাশেদ মিয়া (১৯) কে আটক করে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম,পিএসসি) জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###