টেকনাফে ৪লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ; ২ জেলের ১ মাসের কারাদণ্ড

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে মাছ শিকার করার দায়ে ৪লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও ২জন জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
জানা, বুধবার( ৮ জুন) টেকনাফের উপজেলার সহকারী কমিশনার ভূমি (নির্বাহী ম্যাজেস্ট্রে) মোঃ ইরফানুল হক চৌধুরীর নেতৃত্বে উপজেলা মৎস্য অফিসার দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট প্রশাসনের সহায়তায় বিভিন্ন মৎস্য ঘাটে অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ মিটারে অধিক কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে তাদের উপস্থিতিতে এসব জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় যথাক্রমে নজির আহমদের পুত্র আমির হোছন (৪০)পিতা :নজির হোসেনের কামাল হোছন (৩৩)কে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, সরাসরি আইন অমান্য করায় মুন্ডারডেইল ও দক্ষিণ লম্বরি ঘাটের দুজন জেলেকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়। আইন অমান্য করলে এই অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।