এক্সরে করে হ্নীলা আলীখালীর ৩ মহিলা পাচারকারীর পেট হতে ৩১৫০পিস ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ / গিয়াস উদ্দিন ভূলু : হ্নীলা আলীখালী হতে অভিনব কৌশলে খেয়ে পেটের ভেতরে করে পাচারকালে বিজিবি জওয়ানেরা এক্সরে করে ৩জন মহিলাকে আটক করেছে।
২১মে বিকাল ৩টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) অভিযানের বর্ণনা করেন। এসময় উপাধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার উপস্থিত ছিলেন। এতে জানানো হয়, গত ২০মে রাত ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের নায়েব সুবেদার সাদেক আলী কক্সবাজারগামী পালকি সার্ভিসের একটি বাস তল্লাশী করে সন্দেহভাজন হ্নীলা আলীখালীর জাফর আহমদের স্ত্রী নুর হাওয়া (৩৫), মৃত মোহাম্মদ সিদ্দিকের স্ত্রী জরিনা খাতুন (৩৫) এবং উত্তর আলীখালীর জুবাইর হোসেনের স্ত্রী সেতেরা (৩০) কে আটক করে। তারা ইয়াবা পাচারের ঘটনা অস্বীকার করায় উপজেলা সদর হাসপাতালে নিয়ে এক্সরে করালে তাদের পেটের ভেতরে ইয়াবা পাওয়া যায়। পরে ঔষুধ প্রয়োগ করে নুর হাওয়ার পেট হতে ১হাজার পিস, জরিনা খাতুনের পেট হতে ১১৫০পিস এবং সেতেরার পেট হতে ১হাজার পিস ইয়াবা বের করা হয়। যার বাজার মূল্য ৯ লক্ষ ৪৫ হাজার টাকা। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আটককৃত মহিলা মাদক পাচারকারীদের বিকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।