(ফলোআপ) হ্নীলায় দূবৃর্ত্তদের ছুরিকাঘাতে নিহত রোহিঙ্গা টমটম চালকের দাফন সম্পন্ন : সনাক্ত হয়নি ঘাতকেরা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলায় রাতে প্রধান সড়কের দূবৃর্ত্তদের ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে নিহত রোহিঙ্গা টমটম চালককে পোস্টমর্টেম শেষে দাফন করা হয়েছে। নিহতের পিতা দরিদ্র এবং ঘাতকেরা সনাক্ত না হওয়ায় এখনো কোন ধরনের পদক্ষেপ এখনো নেওয়া হয়নি বলে রোহিঙ্গা ক্যাম্প সুত্রের দাবী।

জানা যায়, ২০জুন বিকালে পোস্টমর্টেম শেষে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের (এফসিএন নং-৪০২৮৯৮) ব্লক নং-বি, রোম নং-২০ এর বাসিন্দা হামিদ হোছাইনের পুত্র টমটম চালক সলিম উল্লাহ (১৮) এর মৃতদেহ পোস্ট মর্টেম শেষে বাড়িতে আনা হয়। বাদে আছর রোহিঙ্গা ক্যাম্পের গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।

এদিকে নিহত সলিম উল্লাহর মৃতদেহ দাফন করা হলেও বিগত ২৪ ঘন্টায় প্রকৃত ঘাতকদের এখনো সনাক্ত করা যায়নি এবং পিতা দরিদ্র হওয়ায় এখনো পর্যন্ত আইনগত কোন পদক্ষেপ নেওয়া হয়নি।
সচেতন মহলের ধারণা, বৃহত্তর আলীখালী এলাকার চিহ্নিত দূবৃর্ত্ত এবং গাড়ি ছিনতাইকারী চক্রের সদস্যদের আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে নৃশংস এই হত্যাকান্ডের ক্লু বের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব অপরাধীদের তদন্তপূর্বক আইনের আওতায় আনা না হলে আরো বেপরোয়া হয়ে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে বলে আশংকা করা হচ্ছে।

উল্লেখ্য, গতকাল ১৯জুন রাত পৌনে ১০টারদিকে হ্নীলা ষ্টেশন হতে লেদা ক্যাম্পে বাড়ি ফেরার পথে সৌর বিদ্যুৎ সংলগ্ন আলীখালী রাস্তার মাথায় পৌঁছলে একদল দূবৃর্ত্ত গতিরোধ করে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে প্রধান সড়কে রক্তাক্ত অবস্থায় ফেলে দিয়ে টমটমটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে অপর একটি টমটম আসার সময় রক্তাক্ত এই চালককে দেখতে পেয়ে দ্রæত উদ্ধার করে লেদা আইএমও হাসপাতালে দিয়ে যায়। সেখানে রাত ১০টা ২৫মিনিটে ঐ রোহিঙ্গা টমটম চালক মৃত্যুবরণ করলে গভীর রাতে টেকনাফ মডেল থানার এসআই সাব্বির আহমদের নেতৃত্বে একদল পুলিশ এই চালকের মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য উদ্ধার করে নিয়ে যায়।