খুটাখালী কিশালয় আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবসর জনিজ বিদায় সংর্বধনা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শামীম ইকবাল চৌধুরী : চকরিয়া উপজেলার খুটাখালী কিশালয় আর্দশ বালিকা বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক চৌধুরী মো,আবু তৈয়ুবের
অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ সেপ্টাম্বর) সকালে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে চৌধুরী মো, আবু তৈয়ুব প্রতিষ্ঠতা প্রধান শিক্ষক এবং দীর্ঘদিনের কর্মস্থল খুটাখালী কিশালয় আর্দশ বালিকা বিদ্যালয়ে এই বিদায় সংর্বধনা আয়োজন করা হয়।
এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক মো,শফি উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন চকোরিয়া-পেকুয়া সাংসদ সদস্য মো,জাফর আলম এমপি।
তিনি তার বক্তব্যে বলেন,চৌধুরী মো, আবু তৈয়ব আমার স্কুল,কলেজ জীবনের আমার একজন প্রিয় বন্ধু ছিলেন। শিক্ষাজীবন শেষ করে আমার দেখা মতে তিনি প্রতিষ্ঠানের সার্বিক দায়িত্ব পালনে ছিলেন নিরলস কর্মী। তাইতো তিনি প্রতিটি দিন ছিল কর্মমুখর। নিজ দায়িত্বের প্রতি তিনি ছিলেন কর্তব্যনিষ্ঠ। তার কর্তব্যনিষ্ঠার সুবাদে আমাদের দক্ষিণ চট্টগ্রামের অবহেলিত শিক্ষা যেন আজ সত্যিকার জ্ঞানের যে সন্ধান পেয়েছে, তা আলোকবর্তিকা হয়ে ভবিষ্যতে এই অঞ্চলে আমাদের পথ দেখাবে। তার স্নেহ ও সুশাসন আমাদের ছেলে-মেয়েদের স্মৃতিপটে চির ভাস্বর হয়ে বিরাজ করবে।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন, চকোরিয়া কলেজের অধ্যক্ষ মো,
মন্ঞ্জুর,ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান ও চকোরিয়া উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো,সিয়াস উদ্দীন চৌধুরী,নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, বিদায়ি চৌধুরী মো, আবু তৈয়ুবের সহ-ধর্মিনী মিসেস খোদেজা বেগম কাজলি প্রমুখ।

এর আগে বিদায়ী শিক্ষকের হাতে মানপত্র,ক্রেষ্ট ও উপহার সামগ্রী তুলেদেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতিসহ শিক্ষার্থী ও অভিভাবকরা। এ সময় প্রিয় শিক্ষকের বিদায়ে বিদ্যালয়ে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়।