নিজস্ব প্রতিবেদক : পেকুয়া উপজেলার সদর ইউনিয়নে উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযথ মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন শেষে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহারা বেগমের সভাপতিত্ব ও সহকারী শিক্ষক ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন মেহেরনামা উচ্চ বিদ্যালয় এবং উত্তর মেহেরনামা সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সভাপতি, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা নাছির উদ্দীন বাদশা।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন এসএমসির সদস্য শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক খাতুনে জন্নাত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক নাসিমা আক্তার, আবুল হোছাইন, উষা রানী,ফৈজুন্নেছা খানম, ওবায়দুলাহ, নুশরাত হীরা, অফিস সহায়ক ইব্রাহিম। আলোচনা সভা শেষে শোক দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন, হামদ,নাত প্রতিযোগিদের পুরুষ্কার বিতরন করেন বিদ্যালয় সভাপতি নাছির উদ্দিন বাদশা। ##
