হ্নীলায় মেম্বার পদে পরাজিত বিএনপি নেতা পান্ডু বাহিনীর হামলায় মেম্বার প্রার্থীসহ আহত-৫

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

আজিজ উল্লাহ : ২নং হ্নীলা ইউপির ৫নং ওয়ার্ডের নির্বাচনে ভোটের ফলাফল শেষে বাড়ি ফেরার পথে পরাজিত বিএনপি নেতা আলী আহমদ পান্ডু বাহিনীর হামলায় অপর প্রতিদ্বন্দি প্রার্থী নুরুল ইসলামসহ ৫ সহোদরকে গুরুতর আহত ও রক্তাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রামে রেফার করা হয়েছে।

জানা যায়,গতকাল সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার সময় হ্নীলা স্টেশনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী নুরুল ইসলাম (এম,এ) ঘোষিত ফলাফল মেনে নিয়ে কর্মী-সমর্থক ও ভাইদের নিয়ে বাড়ি ফেরার পথে অপর পরাজিত প্রার্থী ও বিএনপি নেতা আলী আহমদ পান্ডু বাহিনীর চিহ্নিত সন্ত্রাসীরা ক্ষুদ্ধ হয়ে অর্তকিত হামলা চালায়।এতে পশ্চিম সিকদার পাড়ার মরহুম মোহাম্মদ হোসেন মেম্বারের পুত্র মেম্বার পদপ্রার্থী নুরুল ইসলাম ( ৩৭), মোহাম্মদ ইসমাইল লেমন (৩৫), সাইফুল ইসলাম (২২), চাচাত ভাই মোহাম্মদ (১৫) ও মুছা আলীকে মেরে গুরুতর আহত এবং রক্তাক্ত করে।

আহতদের ভাই মোহাম্মদ ইব্রাহিম বলেন,”আমরা ভোটের ফলাফল মেনে নিয়ে বাড়ি চলে যাচ্ছি এসময় আলী আহমদ বাহিনীর লোকজন অতর্কিতভাবে দা,কুড়াল, অস্ত্র নিয়ে হামলা করে। এতে আমার ৫ ভাই গুরুতর আহত হয়েছে।এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনীপদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে হ্নীলা ষ্টেশনের সাধারণ মানুষজন জানায়, পান্ডু বাহিনীর নানা অপকর্ম ও উৎপাতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষসহ সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।