মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে পেশাদার সাংবাদিকদের সংগঠন টেকনাফ প্রেসক্লাবের সংস্কার কাজ পরিদর্শন করলেন এনজিও ফোরামের ঢাকাস্থ নির্বাহী পরিচালকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

১লা নভেম্বর (সোমবার) বিকালে এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস,এম রশিদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রেস ক্লাব সংস্কার কাজ পরিদর্শন করেন।
প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন কক্সবাজার এনজিও ফোরামের প্রজেক্ট কো-অর্ডিনেটর আতাউর রহমান, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান।
এসময় টেকনাফ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ছৈয়দ হোছাইনের নেতৃত্বে সাংবাদিকরা প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এসময় এনজিও ফোরামের নির্বাহী পরিচালক টেকনাফ প্রেসক্লাবের সংস্কার কাজের গুণগত মান ঘুরে-ফিরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকেরা সমাজ পরিবর্তন ও দেশের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরার অগ্র সৈনিক। তাই সকল সাংবাদিকবৃন্দ ভেদাভেদ ভূলে সৎ, শিক্ষিত ও যোগ্যতা সম্পন্ন হয়ে নিঃস্বার্থভাবে কাজ করলে নিশ্চয় সমাজ ও দেশ উপকৃত হয়। মুখোশ উম্মোচিত হয় দূর্নীতিবাজ ও সমাজে বিবিধ অপরাধ করে বিঘœ সৃষ্টিকারীদের। মফস্বলে অবহেলিত এসব মিডিয়া কর্মীদের জন্য আমরা কিছু করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। টেকনাফে কর্মরত সকল সাংবাদিকদের আন্তরিক প্রচেষ্টায় এই সীমান্ত জনপদ টেকনাফ হোক সাম্য,শান্তি ও আলোকবর্তিকা। আমরা সকলে মিলে সমাজের নির্যাতিত-নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠা করে দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ###
