সাদ্দাম হোসাইন : টেকনাফের হোয়াইক্যং এলাকায় র্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী মদের বোতল ও বিয়ারসহ ২জনকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১৭ ফেব্রæয়ারী সকাল সাড়ে ৮টায় কক্সবাজার র্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের হোয়াইক্যং দৈংগাকাটা জনৈক মীর কাশেমের ব্রিক ফিল্ডের সামনে পাকা রাস্তার নিকট অভিযান চালিয়ে হ্নীলা আলীখালীর সাঈদ হোসেনের পুত্র মোঃ ইব্রাহিম (৩৩) এবং হোয়াইক্যং লম্বাবিলের বদিউর রহমানের পুত্র আয়িুব আলী (২৬) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তিদ্বয়ের দেহ ও আশাপাশ এলাকা তল্লাশী করে তাদের নিকট হতে সর্বমোট ৯৬ক্যান বিদেশী বিয়ার ক্যান ও ১২টি মদের বোতল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পরস্পর যোগ-সাজসে উক্ত বিদেশী মদ ও বিয়ার অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে তাদের হেফাজতে রেখেছিল।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান, ধৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
