উখিয়ার শহীদ জননী আলমাছ খাতুনের যানাজা সম্পন্ন : শোকাহত মানুষের ঢল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

ফারুক আহমদ : শহীদ এ.টি.এম জাফর আলম ও মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোঃ শফিউল আলমের মাতা শহীদ জননী আলমাছ খাতুনের নামাজের যানাজা শুক্রবার (২৮ ডিসেম্বর) বেলা- ২ টা ৩০ মিনিটের সময় উখিয়ার রুমখাঁপালং আলিম মাদ্রাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাযায় ইমামতি করেন, মরহুমার ছেলে মন্ত্রিপরিষদ সচিব মোঃ শফিউল আলম।
এর আগে শহীদ জননী মরহুমা আলমাছ খাতুনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, সাংসদ আবদুর রহমান বদি, সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কর্ণেল (অব:) ফোরকান আহমদ, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, সাবেক সাংসদ অধ্যাপক মোহাম্মদ আলী, উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ মাহমুদুল হক চৌধুরী, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী, মুফতি কেফায়ত উল্লাহ (পীর সাহেব) ও মরহুমার পুত্র হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম প্রমূখ।
প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, আলেম সমাজসহ সর্বস্থরের ধর্মপ্রাণ মুসল্লীগণ যানাজায় অংশ নেন। যানাজা শেষে মরহুমাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।