ছৈয়দ করিম রণী : টেকনাফ উপজেলার হ্নীলা ইউপির বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ্ব আনোয়ার হোছাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। বাদে জোহর স্থানীয় কবর স্থানে জানাজা শেষে দাফন করা হয়েছে। এই বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
২০২৪ইং সালের ১লা সেপ্টেম্বর রাত সোয়া ১১টারদিকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার হ্নীলা ষ্টেশনের বিশিষ্ট চাল ব্যবসায়ী ও ফুলের ডেইলের মৃত ছৈয়দুর রহমানের ৩য়পুত্র আলহাজ্ব আনোয়ার হোসেন (৬৫) ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, টিউমার ও প্রেসারজনিত রোগে ভোগছিলেন। মৃত্যকালে তিনি স্ত্রী,৫ছেলে,২মেয়ে,ভাই,ভাতিজা-ভাতিজী, বন্ধু-বান্ধব ও শুভাকাংখী রেখে গেছেন।
২রা সেপ্টেম্বর বাদে জোহর হ্নীলা দরগাহ কবর স্থানে জানাজা শেষে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়। এই বিশিষ্ট ব্যবসায়ীর মৃত্যুতে সমাজসেবক মাহবুব মোরশেদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, প্যানেল চেয়ারম্যান আবুল হোছন মেম্বার, হ্নীলা বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জহির আহমদ, সদস্য মফিজুল আলম, হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালাম, হ্নীলা ব্যবসায়ী সমিতির সভাপতি বাহাদুর শাহ তপু, সাধারণ সম্পাদক আব্বাস আলী, হ্নীলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি নুরুল হোছাইন আজাদ, সাধারণ সম্পাদক আবু বক্কর আল মাসুদ, হ্নীলা ডিস্ট্রিবিউটর সমিতির সভাপতি মোঃ রফিক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কর্মরত সংবাদকর্মী, সাধারণ ব্যবসায়ী ও দোকানদার, হকার, বিভিন্ন পেশাজীবি মানুষ এই সহজ-সরল এবং সৎ ব্যবসায়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ###
