টেকনাফ অফিস :
নাফ নদী হতে ধরে নিয়ে যাওয়া দুই বাংলাদেশী জেলেকে ফেরত দিল মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। এরা হচ্ছে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ার নুরুস সালামের পুত্র মোঃ জোবায়েদ (২৫) ও মোঃ লালুর পুত্র মোঃ ইসমাইল (১৭)। মিয়ানমার (২) এর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের প্রাং প্রু ক্যাম্পের টহল দল তাদের ধরে নিয়ে যায়। ১৬ মার্চ রাত ৭ টায় টেকনাফ পৌরসভার নেটং পাড়া সংলগ্ন নাফ নদে এ ঘটনা ঘটে। বিষয়টি তাৎক্ষণিক ভাবে ২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আবুজার আল জাহিদ বরাবর অবহিত করে অভিভাবকরা। তিনি মোবাইলের মাধ্যমে মিয়ানমার (২) এর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের অধিনায়কের সাথে কথা বলে দুই জেলে আটকের খবর নিশ্চিত করে ফেরত দেওয়ার বিষয়ে আলোচনা করেন। দুই জেলেদের ফেরত দেওয়ার আশ্বাসে ১৭ মার্চ শুক্রবার টেকনাফ বিওপির কমান্ডারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিয়ানমারের এন্ট্রি এন্ড এক্সিট পয়েন্টে গমন করলে মিয়ানমার (২) এর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের প্রাং প্রু ক্যাম্পের অধিনায়ক আটককৃত দুই বাংলাদেশীকে বিজিবির নিকট হস্তান্থর করেন। প্রতিনিধি দল একইদিন সাড়ে পাঁচটার দিকে ফিরে এসে অবৈধভাবে মিয়ানমারে প্রবেশ করায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে মামলা রুজু করে দুই জেলেকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করে।
২ ব্যাটালিয়েনের অতিরিক্ত পরিচালক মেজর মোঃ আবু রাসেল ছিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
