প্রেসবিজ্ঞপ্তি :
বাংলাদেশ আওয়ামীলীগ টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের আলোচনা সভা ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন বাদে আছর হোয়াইক্যংয়ের প্রাণকেন্দ্র প্রিতম প্লাজার কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও মাহফিল ওয়ার্ডের সভাপতি নুরতাজুল মোস্তফা শাহীনশাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশর, যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ, কৃষি ও সমবায় সম্পাদক ও হোয়াইক্যং ইউনিয়ন আহ্বায়ক হারুনর রশিদ সিকদার, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোঃ সাইফুল ইসলাম, হাইওয়ে পুলিশের ইনচার্জ এসআই মোঃ জামাল হোসেন। আওয়ামীলীগ নেতা আবু তাহেরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পাদক মাষ্টার ফরিদুল আলম, সদস্য আজিজুল হক, গোলাম আকবর মেম্বার, কামাল উদ্দিন বাচু, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহ্বায়ক এনামুল হক, আব্দুল গাফ্ফার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলী আজগর, সরওয়ার আলম, নুরুল আমিন, খোরশেদ আলম, শোয়াইব আযাদ, মো ঃ মামুন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম শাকের, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদ শাহরিয়াদ মাসুক, সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিম, সহ সভাপতি সায়েমুল হক, দপ্তর সম্পাদক আব্দুল কায়ূম, হোয়াইক্যং উচ্চ বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি প্রাথী মোঃ সালমান, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল সম্্রাট প্রমূখ। সভার শরুতে কুরআন তিলাওয়াত করেন মৌঃ মোঃ ইব্রাহীম। ইফতার পূর্বে ও প্রাণবন্ত পরিবেশে দোয়া ও মোনাজাত পরিবেশন করেন হোয়াইক্যং কেন্দ্রীয় জামে মসজিতের খতিব মৌঃ নুরুল আমিন ফারুকী। এতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। পরে প্রায় দেড়শত নেতাকর্মী ও সাংবাদিক, বিভিন্ন মসজিদের ইমাম স্বতঃস্ফুর্তভাবে ইফতারে অংশ নেন।
