নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রাম জেলার বাক ও শ্রবণ প্রতিবন্ধি এক যুবক গত ৫ মাসধরে ঢাকায় জিরানী বাজার ভাইয়ের বাসা থেকে হারিয়ে গেছে। কোন সুহৃদ ব্যক্তি সন্ধান পেলে নিম্মোক্ত ঠিকানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হয়েছে।
পরিবার সুত্র জানায়, গত ০৯-১০-২০২১ইং দুপুর আড়াইটারদিকে ঢাকা জিরানী বাজার পলাশ হাউজিং এলাকার মোঃ নুর আলমের বাসা থেকে তার ভাই কুড়িগ্রাম জেলার ভূরঙ্গমারী উপজেলার চর ভূরঙ্গমারী ইউনিয়নের কুয়েত পাড়ার সাহারা বানু ও মোঃ গোলাপ উদ্দিনের ছেলে মোঃ নুর আমিন (২২) বের হয়ে অদ্যবধি নিখোঁজ রয়েছে। সে বাক,শ্রবণ ও মানসিক প্রতিবন্ধি। তার গলার দুই পাশে টনসিলের দাগ রয়েছে। নাকের উপর কাটা দাগ রয়েছে। তার পরনে ছিল জিন্স ও কালো রংয়ের শীতের শার্ট। তাকে বিভিন্ন মিডিয়ায় বিজ্ঞাপন দিয়ে এবং দেশের বিভিন্ন স্থানে খোঁজ করে সন্ধান পাওয়া যায়নি।
দেশের প্রত্যন্ত এলাকার কোন সুহৃদ ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে নিম্মোক্ত ০১৭৩৭-৭৯১০৮৪ এবং ০১৬৮৯-৬৯৫৮৬৩ নাম্বারে যোগাযোগ করে জানানোর জন্য পরিবারের নিকট থেকে সবিনয়ে উদাত্ত আহবান জানানো হয়েছে। ###
