মুহাম্মদ শাহ জাহান, সংযুক্ত আরব আমিরাত থেকে : মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরর আমিরাতে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশী শ্রম বাজার বন্ধের পর অবৈধ অভিবাসী বৈধ (জিরো টলারেন্স) করার লক্ষ্যে গেল বছরের ১লা আগস্ট থেকে তৃতীয় মেয়াদে টানা ৫ মাস সাধারণ ক্ষমার (এমনেস্টি) সময় সীমা শেষ হয়েছে গত ৩১শে ডিসেম্বর ২০১৮ইং। ১ জানুয়ারী থেকে হঠাৎ করে আমিরাত ভিসা অধিদপ্তরের অনলাইনে যাবতীয় ভিসা প্রসেসিং সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় সম্প্রতি ৬ মাসের জব সিকার ভিসা প্রার্থী প্রবাসী বাংলাদেশীদের চোখ কপালে উঠে যায়। যদিও সংশ্লিষ্ট অধিদপ্তর (তা’শীল) সিস্টেম আপডেটের কারণে বন্ধ থাকার কথা জানিয়েছেন। উক্ত ভিসা প্রসেসিং সিস্টেম আজ ৯ জানুয়ারী থেকে পুনরায় চালু হয়েছে বলে জানিয়েছেন-আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ড মুহাম্মদ ইমরান। তিনি সীমিত সময়ে ৬ মাসের জব চেকার ভিসা প্রাপ্ত সকল প্রবাসীদের যে কোন কোম্পানিতে এমপ্লয়ি ভিসায় পরিবর্তন করে এ সুযোগ কাজে লাগার পরামর্শ দেন ।
