বার্তা পরিবেশক : হ্নীলা জাদিমোরা নয়াপাড়া উদীয়মান ছাত্র-যুব জাগরণ ঐক্য পরিষদের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। ৩১মে বাদে আছর হ্নীলা জাদিমোরা নয়াপাড়া উদীয়মান ছাত্র-যুব জাগরণ ঐক্য পরিষদ কার্যালয়ে ইফতার পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সংগঠনের মোঃ ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক নাইমুল মুরশেদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি মেম্বার মোহাম্মদ আলী মেম্বার। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবক নুরুল আমিন চৌধুরী, সাবেক মেম্বার আবুল মঞ্জুর, সৈয়দুল আমিন চৌধুরী, জামাল হোসেন, সৈয়দ আলম কালু, আব্দু জব্বার। এছাড়া আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী, সদস্য মোহাম্মদ ইমরান, সাকের ইকবাল, মোঃ হালিম, মোঃ বাপ্পি, মোঃ এরফান, মোঃ সেলিম, মোঃ কায়সার, মোঃ সেলিম, মোঃ শাহেদ, মোঃ আব্দুল্লাহ, আব্দুল্লাহ তাহের, শাহেদুল ইসলাম, মোঃ শওকত আলী, আবুল হোসেন, মোঃ হোসাইন করিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়।
