এম.জিয়াবুল হক : চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক নিউজিল্যান্ড থেকে এবং সিনিয়র শিক্ষক হোসাইন মুহাম্মদ কাউসার থাইল্যান্ড থেকে আইসিটি ক্ষেত্রে সফলভাবে উন্নত প্রশিক্ষণ সম্পন্ন করায় বিদ্যালয়ের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
শনিবার বিকাল ৪টায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন কান্তি দে’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নরেশ রুদ্র টিটু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদ। প্রশিক্ষণের নানান অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন বর্ণাঢ্য অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক ও সিনিয়র শিক্ষক হোসাইন মুহাম্মদ কাউসার। এতে বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, জামাল উদ্দিন জয়নাল, কামাল উদ্দিন ও ওয়াহেদ উদ্দিন ইবনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এ.বি.এম দিদারুল ইসলাম, সিনিয়র শিক্ষক সেলিম উল্লাহ এবং শিক্ষার্থীদের পক্ষে দশম শ্রেণির ছাত্র মোশারফ হোসেন শামীম বক্তব্য রাখেন। এসময় সিনিয়র শিক্ষক খোরশেদুল আলম, মোহাম্মদ শাহজাহান, আতিকুর রহমান, প্রাথমিক শাখার তত্ত¡াবধায়ক মাস্টার রেজাউল করিমসহ বিদ্যালয়ের মাধ্যমিক ও প্রাথমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদ্বয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের আমন্ত্রণে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক নিউজিল্যান্ডের ম্যানুকাও ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে “আইসিটি ম্যানেজমেন্ট” এবং সিনিয়র শিক্ষক হোসাইন মুহাম্মদ কাউসার থাইল্যান্ডের ক্যাসেটসার্ট ইউনিভার্সিটি থেকে “আইসিটি” বিষয়ক পৃথক পৃথক ১০দিনের উন্নত প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেন।
এদিকে আইসিটিতে উন্নত প্রশিক্ষণের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক দেশের বাইরে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দে। তিনি অত্যন্ত নিষ্ঠা, সততা ও দক্ষতার সাথে অর্পিত পদে ভারপ্রাপ্ত হয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে বিদ্যালয় পরিচালনা করেছেন। শিক্ষক মিলন কান্তি দে কর্তৃক সুচারুরূপে সাময়িকভাবে (১০দিন) বিদ্যালয় পরিচালিত হওয়ায় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদসহ বিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন।
