আজ নাইক্ষ্যংছড়িতে দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের ইসলামী ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ২৯ ডিসেম্বার (রবিবার) ইসলামী মহা-সম্মেলন আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে । নাইক্ষ্যংছড়ি আল্ -মারকাজুল ইসলামীয়া দারুচ্ছুন্নাহ্ পরিচালাক মাওলানা ক্বারী মো,কলিম উল্লাহর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো,শফি উল্লাহ। আজ এ সম্মেলনে বয়ান করবেন চট্টগ্রাম ওমর গণি এম,ই,এস কলেজ এন্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আল্লামা ড, আ,ফ,ম খালেদ হোছাইন, চট্টগ্রাম লোহাগাড়া রাজঘাটা মাদ্রাসার মুহাদ্দীস মাওলানা মো, ছৈয়দুল আলম আরমানী, চট্টগ্রাম পটিয়া আল্-জামিয়া আল্- ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আক্তার হোছাইন । উক্ত ইসলামী মহা-সম্মেলনে “বাদ মগরিব” উপস্থিত থাকার জন্য নাইক্ষ্যংছড়ি ইসলামি সম্মেলন কমিটির সদস্যরা ধর্মপ্রাণ মুসলিম ভাইদের অনুরোধ জানিয়েছেন।