টেকনাফে উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলম চেয়ারম্যানের মনোনয়ন দাবীতে যুবলীগ-ছাত্রলীগের মিছিল জনস্রোতে পরিনত(ভিডিওসহ)

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

নিজস্ব প্রতিনিধি, টেকনাফ টুডে ডটকম :
টেকনাফ উপজেলা যুবলীগ সভাপতি নুরুল আলমকে প্রার্থী হিসাবে দেখতে চান যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীরা। এই দাবীতে মঙ্গলবার(১২ই ফেব্রুয়ারী) বিকালে টেকনাফ পৌরসভা ও সদর ইউনিয়ন যুবলীগ আয়োজিত বিশাল মিছিলটি জনস্রোতে পরিনত হয়েছিল

মিছিল শেষে পথসভায় বক্তারা নুরুল আলম (সাবেক চেয়ারম্যান) কে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়ার দাবী জানান। এসময় বক্তারা বলেন উপজেলা যুবলীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম কোন হাইব্রিড নেতা নন। ছাত্রলীগ থেকে বেড়ে উঠা আওয়ামী রাজনীতির পরিক্ষিত সৈনিক, দুর্দিনের বন্ধু, নুরুল আলম দীর্ঘ দুই যুগ ধরে রাজপথে লড়াই সংগ্রাম করে শত প্রতিকুলতা মোকাবেলা করেছেন, কখনো পিছপা হননি। নেতাকর্মীদের বুকে আগলে রেখেছেন। তাই আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে দাবী জানায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে যেন আওয়ামীলীগের প্রার্থী ঘোষনা করা হয়।

পৌরযুবলীগ সভাপতি তোয়াক্কুল হোসেনের সভাপতিত্বে সদর যুবলীগ সাধারন সম্পাদক মো. ইয়াকুবের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান, পৌরযুবলীগের যুগ্ন আহবায়ক রেজাউল করিম দইল্যা, মো. হোসেন কাউন্সিলর, মো. আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ।
IMG 3850 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে যুবলীগ-ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী ছাড়াও আওয়ামীলীগ কর্মী-সমর্থক ও সাধারন জনসাধারন অংশগ্রহন করেন। এসময় শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে উঠে।

এর আগে বিশাল মিছিল টেকনাফ পাইলট হাই স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সভাস্থলে মিলিত হয়।
https://youtu.be/U3mq3zH9TGc