উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী।
উত্তর হারবাং সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা বাবু পরিমল বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা গুলশান আক্তার। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক পদ্মলোচন বড়–য়া, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারুল কাদের, হারবাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহমদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি চকরিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান দেশগড়ার কারিগর নতুন প্রজন্মেরকে লেখাপড়ার মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরীতে কাজ করছেন। শিক্ষার্থীদের জন্য মেধানির্ভর শিক্ষার সম্ভাবনার দ্বার উম্মোচন করেছে। সরকার প্রধানের সদিচ্ছার কারনে আজ শিক্ষার্থীরা বিনা বেতনে লেখাপড়া সুযোগ পাচ্ছে। বছরের প্রথমদিন শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই পাচ্ছে। লেখাপড়া করতে উপবৃত্তি সুবিধা পাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হয়েছে মিড ডে মিল কর্মসুচিসহ নানা ধরণের প্রনোদনা প্রকল্প। যাতে শিক্ষার্থীরা এসব সুবিধা নিয়ে সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে। নিজেকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরী করতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান্নোয়ন নিশ্চিতকল্পে সরকারি বরাদ্দের আলোকে টেকসই উন্নয়নে চকরিয়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো হচ্ছে। সরকার প্রধানের নির্দেশনার আলোকে নিরক্ষতার অভিশাপমুক্ত আধুনিক চকরিয়া গড়তে চাই। সেইজন্য দেশগড়ার কারিগর শিক্ষার্থীদের জন্য সম্পদে পরিণত করতে হবে। আমাকরি এরই আলোকে শিক্ষক সমাজ ও অভিভাবকমন্ডলী সবাইকে দায়িত্বশীল ভুমিকা পালন করতে হবে। সবাইকে মনে রাখতে হবে লেখাপড়ার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদেরকে সুনাগরিক হিসেবে তৈরী করতে হবে।
অনুষ্ঠানের শুরু থেকে শেষপর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গন ছাত্র-ছাত্রীদের প্রাণোচ্ছল উপস্থিতি ও শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক আয়োজনে দৃষ্টিনন্দন অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ছিলো। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার তুলে দেন। #