শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তুমব্রু এলাকার নোমেন্স ল্যান্ডে বসবাসরত রোহিঙ্গা শিবিরের রোহিঙ্গারা পানিবন্দি হয়ে পড়েছে।
জানাযায়, দুইদিন ধরে প্রবল ভারি বৃষ্টি বর্ষণে পাহাড়ি ঢলে তলিয়ে গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ঘুমধুম-তুমব্রু খালের পাড়ের নোমেন্স ল্যান্ডে রোহিঙ্গা ক্যাম্প । এই বসতি ক্যাম্পে প্রায় এক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
সেখানে প্রাথমিক ভাবে সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থা।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রাথমিক হিসাব মতে আরও জানাযায়, এই নোমেন্স ল্যান্ডে প্রায় এক হাজার তিনশ রোহিঙ্গা পরিবারের নারী-পুরুষ ও শিশু অবস্থান করছেন।
বসবাসরত রোহিঙ্গারা জানান, এখানে খাদ্য সহায়তা মিললেও তারা বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থ নিয়ে সংকটে ভুগছেন। তারা যে ব্লকে থাকছেন, সেখানে এক হাজার পরিবারের জন্য পর্যাপ্ত সংখ্যক নলকূপ আর টয়লেট ব্যবস্থা থাকলেও এই প্রবল বৃষ্টির কারনে পানিবন্ধিতে ডুবে গেছে সবটি। দুইদিন ধরে বিশুদ্ধ পানি আর স্বাস্থ্যকর টয়লেটের অভাবে দিন কাটাচ্ছে বলে জানান।
—————————
