শামীম ইকবাল চৌধুরী : বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২২ এর রামু উপজেলা পর্যায়ে বড় ব্যবধানে জয় পেয়েছে গর্জনিয়া ইউনিয়নের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শনিবার (২ জুলাই) বিকেলে রামু হাইস্কুল স্টেডিয়ামে দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ০-২ গোলে হারিয়ে এই জয় পায় তারা।
ফাইনাল খেলার উদ্বোধন করেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালাহ উদ্দিন। পরে খেলার মঞ্চস্থলে আসেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া ভুলু, উপজেলার সাবেক স্কাউটস সম্পাদক সুকুমার বড়ুয়া, ফিফার রেফরি অসিত পাল’সহ অতিথিবৃন্দ।
উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়া পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের হাতে ট্রপি তোলে দেন রামু উপজেলা শিক্ষা অফিসার গৌর চন্দ্র দে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সহসভাপতি প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম।

গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী বলেন-‘আমাদের বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দেখে আমরা অত্যন্ত মুগ্ধ। প্রথমে ইউনিয়ন পর্যায়ে পরে অনেক ধাপ পেরিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় আমরা অনেক আনন্দিন। ইনশাআল্লাহ জেলা পর্যায়েও পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভালো খেলবে।’
পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর কুমার ধর বলেন, ‘বিদ্যালয়ের খেলোয়াড়রা অত্যন্ত চমৎকার খেলা উপহার দিয়েছে। খেলা দেখে দর্শকরা খুবই আনন্দিত।’
