এলএ অফিসে হয়রানী হলে জানাবেন-জেলা প্রশাসক মো. কামাল হোসেন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

এম.এ আজিজ রাসেল : কক্সবাজারের মহেশখালী উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মাঝে প্রায় ৪ কোটি টাকার ২৬টি এলএ চেক বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকালে জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এসময় তিনি বলেন, চেক পাওয়ার জন্য নিজেরা কোন ধরণের দুর্নীতির আশ্রয় নিবেন না। এবং এলএ চেক পেতে কোন ধরণের হয়রানির শিকার হলে জানাবেন। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে জেলা প্রশাসন বদ্ধপরিকর।