নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে কিশোর অপহৃত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সাদ্দাম হোসাইন : নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হতে এক কিশোর অপহৃত হয়েছে। এই ঘটনায় বিভিন্ন ধরনের আলোচনা চললেও অপহৃতের পরিবারে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
গত ২৩ডিসেম্বর বিকাল সাড়ে ৩টারদিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ বøকের আজিজুল হকের পুত্র রোহিঙ্গা সন্ত্রাসী ফায়সাল বাহিনীর ফায়সাল (১৮) এর নেতৃত্বে ৪/৫ জন একই ব্লকের ৬৯৪নং শেডের বাসিন্দা কলিম উল্লাহর পুত্র মোঃ ওবাইদুর(১০)কে অপহরণ করে নিয়ে যায়। বিষয়টি ক্যাম্পের সিআইসিসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের অবহিত করা হয়েছে।
এই কিশোর অপহরণের পর পরিবারের লোকজন চরম উদ্বিগ্ন রয়েছে বলে জানা গেছে।