দীর্ঘদিন পর এসিল্যান্ড পেল নাইক্ষ্যংছড়ির ভূমি অফিস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে দীর্ঘদিন পর সহকারী কমিশনার (এসি) পেল ভূমি অফিস। বুধবার (২৯ জুলাই) সকালে সহকারী কমিশনার (ভূমি) পদে মো,আশরাফুল হক নাইক্ষ্যংছড়ি যোগদান করেছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি তার দপ্তরে নবাগত এসিল্যান্ড মো,আশরাফুল হক কে ফুল দিয়ে বরণ করে নেন।
116321076 383927275911506 1294538389069433151 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
পরে উপজেলা নির্বাহী অফিসার নবাগত এসিল্যান্ডকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসে নিয়ে গিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় নাইক্ষ্যংছড়ি উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারিরাও নবাগত এসিল্যান্ডকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরণ করে নেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি বলেন, দীর্ঘদিন পর ভূমি কাজ নিয়ে অনেক সমস্য মোকাবেলা করতে হয়েছে। তবে দীর্ঘদিন হলেও এ উপজেলায় এসিল্যান্ড যোগদান করার ফলে ভূমি অফিসের কাজে গতি ফিরবে।