নাফ নদীতে বিজিবি’র অভিযান-৯০ হাজার ই*য়া*বা উদ্ধার, নৌকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিনিধি-২২ সেপ্টেম্বর-
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবাসহ পাচারকাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২ বিজিবি)। এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাত ১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাফ নদী সংলগ্ন মেম্বার ঘাট এলাকা হতে মাদকের চালানটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত কিরেছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি জানান, বিজিবি সদস্যরা নাফ নদীতে নৌকা যোগে টহল দেয়ার সময় মিয়ানমার থেকে একটি হস্ত চালিত কাঠের নৌকা সীমান্ত অভিমূখে আসতে দেখে ধাওয়া করে। ধাওয়ার মূখে নৌকা থেকে লাফিয়ে কয়েকজন লোক সাঁতার কেটে মিয়ানমার অভ্যান্তরে চলে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি। পরে নৌকাটি তল্লাশী চালিয়ে পাটাতনের নিচ থেকে ৯০ হাজার পিস ইয়াবা বড়িসহ নৌকাটি জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে এবং নৌকাটি শুল্ক গুদামে জমা দেয়া হবে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।