টেকনাফ টুডে ডটকম :
কক্সবাজারের টেকনাফ-মিয়ানমার সীমান্তের নাফ নদীর শাহপরীর দ্বীপ এলাকার জলসীমায় বিজিবি ও ইয়াবা ব্যবসায়ীদের মধ্যে গুলিবিনিময়ে এক নারী নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। অপরদিকে ২৮ হাজার ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে।
বুধবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদা বেগম (৪২) মিয়ানমারের নাগরিক।
আর আহত গুলিবিদ্ধরা হলেন- রশিদা বেগম (২৮), মনজুমা বেগম (৪৩), মুহাম্মদ শফিক (২৯) ও মুহাম্মদ কাশেম (৫০)।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায় লে. কণেল আবু জার আল জাহিদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
রাতে নাফ নদীর শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে বাংলাদেশী জলসীমা অতিক্রম করছিল ২টি নৌকা। সেটিকে চ্যালেঞ্জ করলে বিজিবিকে লক্ষ্য করে নৌকা থেকে গুলি ছুড়া হয়।
জবাবে বিজিবিও পাল্টা গুলি চালালে তিন নারী ও দুই পুরুষ গুলিবিদ্ধ হন। পরে নৌকাটি থেকে তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক জাহেদা বেগমকে মৃত ঘোষণা করেন।
বাকিদের প্রাথমিক চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নৌকায় করে হতাহতরা ইয়াবা পাচার করছিল। তাদের সঙ্গীরা নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে চলে গেছে।
সুস্থ্য অবস্থায় ইয়াবাসহ আটক ব্যক্তি হচ্ছে শাহপরীরদ্বীপের মৃত আব্দুল মনাফ এর ছেলে মো: শফিক (২৭)।
এদিকে আহতদের বক্তব্যে বিজিবির বক্তব্যের সাথে ভিন্নতা পাওয়া গেছে। আহতরা টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সংবাদকমীদের জানান, শাহপরীরদ্বীপের দক্ষিন পাড়ার লম্বা সেলিম ও এনায়েতের অবৈধ রোহিঙ্গা পারাপারের ঘাট হতে ১৩-১৫ জন নারী পুরুষের রোহিঙ্গা বোঝাই একটি নৌকা নাফ নদ পেরিয়ে মিয়ানমারের যাচ্ছিল। নৌকাটি মিয়ানমারের সীমান্তে নাফনদের নাইক্ষ্যংদিয়া বরাবর পৌঁছলে হঠাৎ বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নির্বিচারে গুলি চালিয়ে ধাওয়া করে। তখন প্রাণ বাঁচাবার উদ্দেশ্যে ফের বাংলাদেশের দিকে চলে আসি ।

