নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে সাংবাদিক ও ডিবি পুলিশের উপর হামলা মামলার অজ্ঞাতনামা আসামী ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভুট্টোর পিতা এজাহার মিয়াকে আটক করেছে।
জানা যায়, ৭জুন সকালে টেকনাফ মডেল থানার একদল পুলিশ টেকনাফ পৌরসভার কুলালপাড়া মোড় হতে অভিযান চালিয়ে সাংবাদিক ও ডিবি পুলিশের উপর হামলা মামলার আসামী মৃত নজু মিয়ার পুত্র এজাহার মিয়া (৬০)কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে টেকনাফ মডেল থানার ওসি মাঈন উদ্দিন নিশ্চিত করেন। উল্লেখ্য গত বছরের ১৩মে কক্সবাজারের টেকনাফে পেশাগত দায়িত্ব পালনকালে কক্সবাজারের ৫ সাংবাদিকের উপর হামলা ও কয়েক সপ্তাহ আগে এনামুল হক মেম্বারের বাড়িতে ডিবি পুলিশ অভিযানে গেলে হামলা চালিয়ে ডিবি পুলিশের ৫সদস্যকে আহত এবং গাড়ি ভাংচুর মামলায় তাকে অজ্ঞাতনামা আসামী করা হয়।
