তাবলীগ জামাতে গিয়েই ৪জন এসএসসি পরীক্ষার্থী কথিত আমীরের বলাৎকারের শিকার!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে প্রতিবেদক : এসএসসি পরীক্ষা দিয়ে অবসর সময়ে তাবলীগ জামাতের চিল্লায় গিয়েই ৪জন পরীক্ষার্থী কথিত আমীরের বলাৎকারের শিকার হয়েছে।
২১মার্চ রাতের প্রথম প্রহরে ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে (ছদ্ম নাম “ব”) এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক তাবলীগ কর্মীকে ঘুমন্ত অবস্থায় কথিত আমীর ফিরোজ বলাৎকারের সময় বলাৎকারের শিকার যুবকসহ পাশে ঘুমন্ত অন্যরা ধরে ফেলে। তখন কথিত আমীর সবার হাত-পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করলে মসজিদের ভেতরে হৈ-চৈ সৃষ্টি হয়। তখন মসজিদের পাশর্^বর্তী বাসিন্দারা এগিয়ে এসে এই বিষয়টি জানতে পেরে ক্ষুদ্ধ হয়ে উঠে উক্ত আমীরকে গণধোলাই দেয় এবং পুলিশে দেওয়ার নামে নিয়ে যায়। এই ব্যাপারে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট স্থানীয় জনতা কর্তৃক কোন আমীরকে সোর্পদ করা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন,সকাল পর্যন্ত এই ধরনের কোন ব্যক্তিকে থানায় সোর্পদ করা হয়নি বলে নিশ্চিত করেন।

গত ৬মার্চ ময়মনসিংহের গৌরীপুর থানার বেলতলী গোরস্থান মসজিদে টেকনাফ হতে এক চিল্লায় যাওয়া জাদিমোরা এলাকার তাবলীগ জামাতের কথিত আমীর ফিরোজের নেতৃত্বে ১৫জন এসএসসি পরীক্ষার্থীসহ ১৯জনের একটি দল অবস্থান করেন। বিগত ১৪দিনে ৩জন এসএসসি ফল প্রার্থীকে উক্ত আমীর বলাৎকার করে। তা জানাজানি হলে কথিত এই ভন্ড আমীর সবার হাতে-পায়ে ধরে ক্ষমা চেয়ে পার পান। এরপরও এই ঘটনায় ধরা পড়ার পর উক্ত মসজিদে অবস্থানরত তাবলীগ জামাতের কর্মীরা মসজিদ ত্যাগ করেছেন বলে ঐ জামাতে থাকা এক ব্যক্তি এই তথ্য নিশ্চিত করেন। বলাৎকারের শিকার ৪জনের মধ্যে ২জন হ্নীলা জাদিমোরা এবং ২জন চকরিয়ার বলে নিশ্চিত করেন।

এই ঘটনার পর সকালেই উক্ত মসজিদে তাবলীগ জামাতে যাওয়া এসএসসি পরীক্ষার্থীরা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করে।

এই ব্যাপারে অভিযুক্ত কথিত আমীর ফিরোজ আহমদের মুঠোফোনে বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে বন্ধ থাকায় কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
কথিত তাবলীগ জামাতের এই আমীর ফিরোজ এক সময় টেকনাফের হ্নীলা জাদিমোরা সীমান্তে সিন্ডিকেটের মাধ্যমে আদম পারাপার,চোরাচালান ও ইয়াবার চালান খালাসে সক্রিয় ছিল। ইয়াবা ও চোরাচালান বিরোধী অভিযান জোরদার হওয়ার পর সে তাবলীগ জামাতে গিয়েই আমীর বনে যায়।
এই অপকর্মের খবর ছড়িয়ে পড়ার পর মৌলভী সমাজসহ সাধারণ মুসলমানদের মধ্যে চরম ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ###