সেন্টমার্টিনে খাবার হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে খাবার হোটেল ও রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে।
সুত্র জানায়,১৩ডিসেম্বর দুপুর ১২টায় হতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলামের নেতৃত্বে প্রবালদ্বীপ সেন্টমার্টিনের বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় ৫টি খাবার হোটেল এবং রেষ্টুরেন্টকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সেন্টমার্টিন ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,এই দ্বীপের কতিপয় হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায়ী দীর্ঘদিন ধরে খোলা পরিবেশে খাবার বিক্রির পাশাপাশি পর্যটকদের নিকট হতে গলা কাঁটা বাণিজ্য চালিয়ে আসছে। উপজেলা প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন ভূক্তভোগীরা।