সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগ ১ ও ২ নাম্বার ওয়ার্ড সম্মেলন সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
সাবরাং সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগ ১ ও ২ নং ওয়ার্ড সম্মেলন সম্পন্ন হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১০টায় পূর্বনির্ধারিত ১নং ওয়ার্ড সম্মেলন চান্দলী পাড়া বাজার প্রাঙ্গণে ওয়ার্ড সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
UQAZ2304 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সাধারন সম্পাদক ফরিদ আহমদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক নুর হোসাইন।

সম্মেলন উদ্বোধন করেন সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল।

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগ সাধারন সম্পাদক শব্বির আহমদ

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কালাম, নুর মোহাম্মদ, তরুণ আওয়ামীলীগ নেতা আল ফয়সাল সুমন, আ’লীগ নেতা মীর আহমদ, রমজান আলী প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে আব্দুল করিম কে পুনরায় সভাপতি, ফরিদ আহমদকে সিনিয়র সহ-সভাপতি, মো.ফিরুজকে সাধারন সম্পাদক ও মো. আনোয়ারকে সাংগঠনিক সম্পাদক করে এক নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি ঘোষনা করা হয়।

অপরদিকে দুই নাম্বার ওয়ার্ড আওয়ামীলীগের পূর্বনির্ধারিত সম্মেলন ও কাউন্সিল বৃহস্পতিবার বিকাল ৩টায় ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নুরুল ইসলামের সঞ্চালনায় মুন্ডার ডেইল সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ, সাবরাং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর হোসেইন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এজাহার মিয়া, উপজেলা আওয়ামীলীগ সদস্য আবুল কালাম, পৌর আওয়ামীলীগ সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, আ’লীগ নেতা জহির হোসেন প্রমুখ।

সম্মেলন উদ্বোধন করেন সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. জামাল, প্রধান বক্তা সাধারন সম্পাদক শব্বির আহমদ, বিশেষ বক্তা ছিলেন নুর মোহাম্মদ মেম্বার, মীর আহমদ, মনির আহমদ, জিয়াউর রহমান, অলি আহমদ প্রমুখ।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন অলি আহমদ। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে মনির আহমদ সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সর্বসম্মতিক্রমে জিয়াউর রহমান সহ সভাপতি নির্বাচিত হন।
RAFF0092 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর