নুরুল করিম রাসেল ।
কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে মিয়ানমার নাগরিকসহ চারজনকে ৫ বছর করে কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়েছে।
আজ বুধবার দুপুরে কক্সবাজার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল এই দন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হচ্ছে, টেকনাফের জাদিমুরা এলাকার মোঃ শাহ আলম, মোঃ আজিজ, মো. হাসান ও মিয়ানমারের মংডু এলাকার মোঃ ইলিয়াস।
কক্সবাজার দায়রা জজ আদালতের (পিপি) এড ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত আসামীরা সবাই কারাগারে রয়েছে।
২০১৬ সালে টেকনাফ বিজিবি সদস্যরা তাদেরকে মাদক পাচারের সময় জাদিমুরা এলাকায় নাফ নদী সীমান্ত থেকে ২০ হাজার পিচ ইয়াবাসহ আটক করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় প্রদান করেন।
